সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে ‘শ্রদ্ধাঞ্জলি’ অফার উদ্বোধন ঘোষণা করেছে সনি-র্যাংগস। এই অফারে সনি-র্যাংগস সব পণ্যে থাকবে আকর্ষণীয় ছাড়। এ ছাড়া নির্দিষ্ট মডেলের সনি ও র্যাংগস এলইডি টিভির সঙ্গে থাকছে ফ্রি বোম্বাস্টিক সাউন্ড সিস্টেম ও সাউন্ডবার; সনি আলফা ক্যামেরার সঙ্গে ফ্রি মেমোরি স্টিক, নির্দিষ্ট মডেলের কেলভিনেটর ও র্যাংগস রেফ্রিজারেটর ক্রয়ে ব্লেন্ডার ও টোস্টার; মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে কুক বুক মিলবে বিনামূল্যে একদম ফ্রি। এ ছাড়া ফিলিপস অ্যাপ্লায়েন্সে থাকছে বান্ডেল ডিসকাউন্ট।
‘শ্রদ্ধাঞ্জলি’ অফার উদ্বোধন করেন র্যাংগস ইলেকট্রনিকসের এমডি একরাম হোসেন ও বিপণনপ্রধান মোহাম্মদ জানে আলম। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব বিক্রয় মাধ্যমে একযোগে চলবে এ অফার। তবে অতিরিক্ত চাপ এবং কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো মুহূর্তে সনি-র্যাংগস কর্তৃপক্ষ শ্রদ্ধাঞ্জলি অফার কার্যক্রম বন্ধ করতে পারবে। বিজ্ঞপ্তি