ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ইরোজ নাউ-এ রয়েছে অরিজিনাল ওয়েব সিরিজ, সিনেমা, শর্টফিল্ম ও বিনোদনের অন্যান্য আয়োজন। এই প্ল্যাটফর্মে বাংলাদেশের কনটেন্টও প্রদর্শিত হবে।
ইরোজ নাউ বাংলাদেশের জন্য সম্প্রতি নতুন একটি অফার ঘোষণা করেছে। বাংলাদেশি দর্শকেরা এক মাসের সাবস্ক্রিপশন ফি বিকাশে পেমেন্ট করলেই আরেক মাসের সাবস্ক্রিপশন একদম ফ্রি।
বাংলাদেশের এলবিসি মিডিয়ার সঙ্গে পার্টনারশিপ ঘোষণা করেছে ইরোজ নাউ। এর আওতায় মার্কেটিং, ডিস্ট্রিবিউশনের পাশাপাশি যৌথভাবে কনটেন্ট নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ব্যবসায় সম্প্রসারণের কার্যক্রম হিসেবে তারা টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী, সেটআপ বক্স ও টিভি সেটের মাধ্যমে সেবা বিস্তৃত করবে।
প্ল্যাটফর্মটির বাংলাদেশি পার্টনার এলবিসি মিডিয়ার হেড অব মার্কেটিং নুসরাত জেরিন বলেন, ইরোজ নাউ-এ ১২ হাজারের বেশি বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে, যা বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করবে। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশের দর্শকদের জন্য ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট কোম্পানি।
জানা গেছে, বাংলাদেশি দর্শকেরা সব ধরনের ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি দিয়ে মাসিক ও বছর ভিত্তিতে ইরোজ নাউ-এর সাবস্ক্রাইবার হতে পারেন। তবে বিকালে এক মাসের সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করলেই আরেক মাস ফ্রি।