ভুয়া অ্যাপ চেনার উপায়

স্মার্টফোনে ভুয়া অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। জেনে নিন কীভাবে ভুয়া অ্যাপ চিহ্নিত করবেন

           ফোনে কোনো অ্যাপের দরকার হলে অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। অফিশিয়াল অ্যাপ স্টোরগুলোতেও অনেক সময় ক্ষতিকারক অ্যাপ থাকলে কর্র্তৃপক্ষ সেগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলে, ফলে ফোন নিরাপদ থাকে।

           কোনো অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেলে বুঝবেন এটি ভুয়া। ভাল অ্যাপের মৌলিক বিবরণে এ ধরনের ভুল থাকবে না।

           অ্যাপ ইনস্টলের আগে রিভিউগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। কোনো অ্যাপ ভুয়া হলে নির্দিষ্ট কিছু রিভিউ-এ কেউ না কেউ তা স্পষ্টভাবে উল্লেখ করবেনই।

           ডাউনলোডের সংখ্যাকেও বিবেচনা করুন। কোনো অ্যাপ আসল নাকি ভুয়া তা যাচাই করার এটি খুবই ভালো উপায়। ডাউনলোডের সংখ্যা অনেক বেশি হলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা কম।