মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবি

মাগুরায় চাল ও তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, চাল ও তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অসহনীয় হয়ে পড়েছে। অবিলম্বে এসব নিত্যপণ্যের দাম কমানো, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করাসহ বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, সদস্য সচিব এটিএম আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার বাহারুল হায়দার বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।