দারুণ ফর্মে থাকা পাকিস্তানি কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ফের সেঞ্চুরি করেছেন। তার ৬৩ বলে অপরাজিত ১০৪ রানে ৬ উইকেটে ১৬৯ রান তোলা পাকিস্তান গত রাতে প্রথম টি২০তে ৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। লাহোরে ব্যাটিংয়ে আমন্ত্রিত পাকিস্তান দ্বিতীয় বলেই অধিনায়ক বাবর আজমকে হারায়। তবে বাকিদের নিয়ে এগিয়ে যান রিজওয়ান। ৯৬তে জীবন পাওয়া এই ডানহাতি ৬৩ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি। জবাবে প্রোটিয়াদের দুই ওপেনার জানেমান মালান (৪৪) ও রেজা হেনড্রিক্স (৫৪) দৃঢ়তা দেখালেও প্রয়াত আব্দুল কাদিরপুত্র উসমান কাদির দারুণ বোলিংয়ে বেঁধে রাখেন তাদের। শেষ ওভারে ১৯ রান দরকার হলে প্রোটিয়ারা ১৫ রান তুলতে পারে।