গাজীপুর সদরের ভবানীপুর বাজারের পূর্ব পাশে লালমিয়া সুপার মর্কেটে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৬টি দোকানের মালামাল ছাই হয়ে গেছে।
মার্কেটের মালিক আমিনুল ইসলাম ও ব্যবসায়ীরা জানান, ভবানীপুর বাজারে লালমিয়া সুপার মার্কেটে বৃহ¯পতিবার রাত দেড়টার দিকে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ৬টি দোকানের মালামাল ও মূল্যবান কাগজপত্র ছাই হয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে দেড় ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় দোকানে থাকা আসবাবসহ মালামাল।
ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মুজিবুর রহমান বলেন, আগুনের উৎস স¤পর্কে কিছু জানা যায়নি। তদন্তসাপেক্ষে ক্ষতির বিষয়টি বলা যাবে।