সংশোধনী

পুলিশ সদর দপ্তরে ১১ ফেব্রুয়ারি আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎকালে সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া হয়।

এ সময় আইজিপির পক্ষে অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী বলেন, সাগর-রুনি হত্যা মামলাসহ দীর্ঘ দিনের পুরোনো সব মামলা নিষ্পত্তির জন্য আইজিপি মহোদয় নির্দেশ দিয়েছেন।

কিন্তু দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অসাবধানতাবশত ‘শিগগিরই সাগর-রুনি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে’ প্রকাশিত হয়েছে। যা তিনি বলেননি। প্রকৃতপক্ষে বলেছেন, ‘আইজিপি মহোদয় সাগর-রুনি হত্যা মামলাসহ দীর্ঘ দিনের পুরোনো সব মামলা শিগগিরই নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।’