ছোটপর্দায় প্রেমের গল্প

রোমান্টিক গল্প পর্দায় দেখার মজাই আলাদা। যারা এ ধরনের গল্পের ভক্ত, তাদের জন্য বছরের সবচেয়ে বড় উৎসব ভালোবাসা দিবস। এ দিনকে ঘিরে টিভি, ইউটিউবসহ নানা মাধ্যমে অনেক কনটেন্ট তৈরি হয়েছে। ভালোবাসার গল্প নিয়ে আয়োজন সাজিয়েছেন মাসিদ রণ

ভালোবাসা দিবসে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকগুলোর প্রতি। দর্শকদের পাঠানো অসংখ্য গল্প থেকে সেরা তিনটি গল্প নির্বাচন করা হয় নাটক নির্মাণের জন্য। এবারের নাটকগুলোর মধ্যে দেবী সিনেমার নির্মাতা অনম বিশ্বাস পরিচালনা করেছেন ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। অভিনয় করেছেন লাক্স তারকা মুমতাহিনা টয়া ও  খায়রুল বাশার। সিনেমার ব্যস্ত নির্মাতা রায়হান রাফী আরেক লাক্সসুন্দরী নাজিয়া তুষি ও সৈয়দ জামান শাওনকে নিয়ে নির্মাণ করেছেন ‘অথবা প্রেমের গল্প’। ‘শূন্য থেকে শুরু’ নাটকে জনপ্রিয় তারকা তাহসান খানের সঙ্গে প্রথমবার কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। আজ দেশের ১৬ টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে নাটক তিনটি।

এবারে সবচেয়ে বেশি নাটকের জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। নিশোর গল্প অবলম্বনে মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘কাজল রেখা’ আজ প্রকাশ হবে সিএমভির ইউটিউব চ্যানেল। নিশো-মেহজাবিন জুটির ‘শিল্পী’ নাটক দিয়ে বাজিমাত করার পর মহিদুল মহিম তাদের নিয়ে আসছেন ‘বান্টি বানু’তে। এটিও এমভির ব্যানারে নির্মিত হয়েছে। রাত ১১টায় বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। বাংলাভিশনে গতকাল প্রচার হয়েছে এই জুটির ‘আনএক্সপেকটেড মোমেন্টস’। রচনা ও পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। একই চ্যানেলে আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেখা যাবে শেরনিয়াবাত শাওন পরিচালিত নাটক ‘ঘর বন্ধু’ ও রাত ১১টা ৫৫ মিনিটে মাহমুদুর রহমান হিমির ‘সিদ্ধান্ত’। আরটিভিতে আজ রাত ৭টা ১০ মিনিটে প্রচার হবে মারুফ হোসেন সজিবের  ‘বিলোপ’, রাত ৮টায় রুবেল হাসানের ‘লাভ বাই মিসটেক’ ও সঞ্জয় সমাদ্দারের ‘নামকরণ’। একই চ্যানেলে আগামীকাল রাত ৮টায় মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘মেরুন’ও দেখা যাবে। মেহজাবিন-নিশো জুটিকে নিয়ে ‘মাজনু’ নামের নাটকটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আসছে লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে। এই পরিচালকের ‘ভুলজন্ম’ প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে। রাফাত মজুমদার রিংকুর ‘নৈব নৈব চ’ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে। কাজল আরেফিন অমির ‘লতা অডিও’ প্রকাশিত হয়েছে মোশন রকের ইউটিউব চ্যানেলে। আজ আসছে আরেক নাটক ‘ভুলতে পারি না’। রুবেল হাসানের ‘গোলমরিচ’ প্রকাশ হবে সিএমভি ইউটিউব চ্যানেলে। তুহিন হোসেনের ‘আবার ভালোবাসার সাধ জাগে’ আসছে ঈগল ড্রামা ইউটিউব চ্যানেলে।

নিশো ছাড়াও আরেক জনিপ্রয় অভিনেতা অপূর্বর সঙ্গেও মেহজাবিনের জুটি দারুণ জনপ্রিয়। এই জুটির নাটক ‘মধু সিং’ গত ১২ তারিখ মাছরাঙা টেলিভিশনে প্রচার হয়েছে। পরিচালনা করেছেন মহিদুল মহিম। এইদিনে আরটিভিতে প্রচার হয়েছে ‘আয় ফিরে আয়’। নাটকটি পরিচালনা করেছেন এস.আর মজুমদার। আরটিভিতে গতকাল প্রচার হয়েছে অপূর্ব-মেহজাবিন জুটির নাটক ‘লাভ বাই মিসটেক’। পরিচালনায় রুবেল হাসান। বাংলাভিশনে আগামীকাল রাত ৮টা ১৫ মিনিটে দেখানো হবে একই পরিচালকের নাটক ‘মিষ্টিমুখ’। এতে অপূর্বর নায়িকা কেয়া পায়েল প্রমুখ।

গানের পাশাপাশি ভালোবাসা দিবসের একাধিক নাটকে হাজির হয়ে দর্শকের মন জয় করেন তাহসান খান। গতকাল বাংলাভিশনে প্রচার হয়েছে এই তারকার নাটক ‘লাইট ক্যামেরা অ্যাকশন’। রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকের নায়িকা তানজিন তিশা। একইদিনে আরটিভিতে দেখিয়েছে তাহসান ও তাসনিয়া ফারিনের নাটক ‘নাইনটি ডেজ’। পরিচালক : রুবেল হাসান। আজ একই টিভিতে রাত ১০টা ১০ মিনিটে দেখা যাবে বিশেষ নাটক ‘শার্লক হোমস ইন লাভ’। মুরসালিন শুভর এই নাটকের জুটি তাহসান খান ও সাবিলা নূর।

শুধু তাহসান নয়, সাবিলা এবার অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন। বাংলাভিশনে আজ বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে মাহিদুল মহিম পরিচালিত ‘টিপু সুলতান’। এতে তার নায়ক অপূর্ব। এই জুটিকে নিয়ে সঞ্জয় সমাদ্দার বানিয়েছেন ‘কভার পেজ’। সহিদ উন নবীর ‘ব্রেকআপ বয়’ নাটকে সাবিলার বিপরীতে রয়েছেন জোভান। বিগ বি এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে। মেহেদী হাসান জনির পরিচালনায় ‘দেবদাস ২.০’ এসেছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। মাছরাঙা টেলিভিশনেও প্রচারিত হয়েছে।

তরুণ প্রজন্মের আরেক নায়ক জোভানের নাটক ‘ডেড আই’ আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। রাকেশ বসুর এ নাটকের নায়িকা ফারিন। এই জুটিকে নিয়ে নির্মিত রাইসুল তমালের ‘বাসায় কি মানবে’ নাটকটি আজ রাত ৮টায় হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে জোভান ও মেহজাবিন জুটির নাটক ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। পরিচালনায় প্রবীর রায় চৌধুরী। এছাড়া আরটিভিতে গতকাল প্রচার হয়েছে জোভান ও তানজিন তিশার নাটক ‘পিএস. আই লাভ ইউ’। পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। এস এস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে ওসমান মিরাজ পরিচালিত এই জুটির নাটক ‘পালাই পালাই’। গতকাল দীপ্ত টিভিতে প্রচার হয়েছে তানজিন তিশা অভিনীত আরেক নাটক নাজমুল রনি পরিচালিত ‘আজ আমাদের বিয়ে’ ও বাংলাভিশনে রাহাত মাহমুদ পরিচালিত ইরফান সাজ্জাদের সঙ্গে ‘তোমায় ভালোবাসি’। খায়রুল পাপনের কলনী লাভে ইরফান সাজ্জাদের নায়িকা কেয়া পায়েল। নিশোর সঙ্গে ভিকি জাহেদের ‘ছন্দপতন’ নাটকটি আজ প্রচার হবে।

গ্ল্যামারগার্ল সাফা কবিরের তিনটি নাটক প্রচার হবে আগামীকাল। বাংলাভিশনে রাত ৯টা ৩০ মিনিটে মোহন আহমেদ পরিচালিত ‘১৯৯০ লাভ স্টোরি’, আরটিভিতে সন্ধ্যা ৬টায় রাফাত মজুমদার রিংকুর ‘বিফলে মূল্য ফেরত’ ও রাত ৭টা ১০ মিনিটে পনির খান পরিচালিত ‘বিকেল বেলার ছাদ’। প্রথম দুটিতেই তার নায়ক তৌসিফ মাহবুব। শেষটায় জোভান।

তাসনিয়া ফারিন ও অপূর্ব অভিনীত ‘তোমায় মেঘ দেখাবো’ প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে বাংলাভিশনে। পরিচালনা করেছেন সাগর জাহান। দীপ্ত টিভি ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসছে জোভান-ফারিন জুটির ‘রোমিও জুলিয়েট’। এটির পরিচালক মোস্তফা কামাল রাজ। তপু খানের পরিচালনায় ‘লাভ নট রিভেঞ্জ’-এ অভিনয় করেছেন ফারিন ও জোভান। সাউন্ডকের ইউটিউব চ্যানেলে আসবে এটি।

তৌসিফ মাহবুবের দুটি নাটক আগামীকাল প্রচার হবে বাংলাভিশনে। বিকাল ৫টা ৩৫ মিনিটে হাসিব খানের ‘বোতাম’ ও রাত ১১টায় রাসেল আজমের ‘মেয়েদের মন’। এ দুটির নায়িকা টয়া ও সারিকা।

মোশাররফ করিমের দুটি রয়েছে এবার। গতকাল বাংলাভিশনে প্রচার হয়েছে মমর বিপরীতে ‘নয়নে নয়ন’। আর আগামীকাল সাফা কবিরের সঙ্গে প্রচার হবে ‘চারুলতা’।

আরটিভিতে গত ১১ ফেব্রুয়ারি প্রচার হয়েছে মাবরুর রশীদ বান্নাহর ‘ব্রাদার্স ৩’। অভিনয় করেছেন জোভান, শাওন, ইভানা ও মুনিরা মিঠু। মাইদুল রাকিব পরিচালিত মারজুক রাসেল, চাষী আলম অভিনীত ‘না পাওয়ার দল’, কৌশিক শংকর দাশের পরিচালনায় আফজাল কবির-নাদিয়া নদী ও রুহী অভিনীত ‘লাইক কমেন্টস্ শেয়ার’ ও রাহাত মাহমুদ পরিচালিত জোভান-শবনম ফারিয়ার ‘ডিয়ার লাভ’ আসছে ক্রাউন ক্রিয়েশনের ব্যানারে। মনোজ প্রামাণিক ও সামিয়া অথৈয়ের ‘প্রেম পুরাণ’ প্রকাশিত হয়েছে। নির্মাণ করেছেন গগন।

১৪ ফেব্র“য়ারি ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ আয়োজনে বৈশাখী টেলিভিশনে রাত ১১টায় প্রচার হবে রাশেদ সীমান্ত ও অর্ষা অভিনীত নাটক ‘প্যারোলে মুক্তি’। টিপু আলম মিলনের গল্পে এটি পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া।