ফেনীর সোনাগাজীর মুহুরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ ও সাজেদুল ইসলাম নামে এক যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং সাজেদুল ইসলাম নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ড্রেজার মেশিন চালক মোহাম্মদ ইয়াছিন জানান, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের নিয়ন্ত্রণে ড্রেজার মেশিনগুলো দিয়ে বালু তোলা হচ্ছে।
ফাজিলপুর ইউপির চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ড্রেজার মেশিনগুলো আমার। আমি বৈধভাবে ইজারা নিয়ে বালু উত্তোলন করছি। এসিল্যান্ড মহোদয় ভুল করে ধরে ফেলছিলেন।