শ্রেষ্ঠ তরুণ করদাতা রাশেদুল হাসান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষিত ব্যক্তি, কোম্পানি ও জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০১৯-২০ কর বছরে নরসিংদীর টানা দুইবার শ্রেষ্ঠ তরুণ করদাতা হয়েছেন মেসার্স চিশতিয়া সাইজিং মিলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ  টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক রাশেদুল হাসান রিন্টু। গত বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানে এনবিআরের সম্মেলন কক্ষে ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় কর অঞ্চল-১০ ঢাকার কর কমিশনার লুৎফুল আজীমের হাত থেকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন রাশেদুল হাসান রিন্টু।