মাঠে কত রেকর্ডই তো নতুন করে গড়ছেন প্রতিনিয়ত। জুভেন্তাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও গড়লেন অনন্য এক কীর্তি।
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ফলোয়ার্সের মালিক এখন সিআর সেভেন। তার ধারেকাছেও নেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।
সাম্প্রতিক এক সমীক্ষা থেকে জানা যায়, ইন্সটাগ্রামে ২৬১ মিলিয়ন বা ২৬.১ কোটি ফলোয়ার্স রয়েছে রোনালদোর। টুইটারে সিআর সেভেনের ফলোয়ার্স সংখ্যা ৯.১ কোটি। জুভেন্তাস তারকার অফিশিয়াল ফেইসবুক পেজে লাইক পড়েছে ১২.৫ কোটি।
সব মিলে ধরাছোঁয়ার বাইরে রোনালদো। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার গায়িকা আরিয়ানা গ্রানদে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্স সংখ্যা ২২.১ কোটি। তালিকার তৃতীয় স্থানে থাকা সাবেক ডব্লুডব্লুই তারকা তথা হলিউড তারকা ডোয়াইন জনসনের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা ২১.৭ কোটি বলে জানানো হয়েছে।
চতুর্থ স্থানে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় ১৮.৩ কোটি মানুষ তাকে ফলো করছেন। পঞ্চম স্থানে থাকা নেইমার জুনিয়রের ফলোয়ার্স সংখ্যা ১৪.৬ কোটি।
এই তালিকার প্রথম ২০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।