প্রথম অধ্যায় : গুণ
১. গুণ কাকে বলে?
উত্তর : গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়।
২. গুণের কয়টি অংশ?
উত্তর : গুণের তিনটি অংশ
ক. গুণ্য, খ. গুণক, গ. গুণফল
৩. গুণ্য কাকে বলে?
উত্তর : যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
৪. গুণক কাকে বলে?
উত্তর : যে সংখ্যা দ্বারা গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে।
৫. গুণফল কাকে বলে?
উত্তর : গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে।
৬. গুণ কীসের সংক্ষিপ্ত রূপ?
উত্তর : যোগের সংক্ষিপ্ত রূপ।
৭. গুণকের অপর নাম কী?
উত্তর : গুণনীয়ক/উৎপাদক
৮. গুণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর : গুণ হলো পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া।
৯. গুণ কী ধরনের প্রতীক?
উত্তর : গুণ হলো প্রক্রিয়া প্রতীক।
১০. গুণকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : ‘দ্ধ’ চিহ্ন দ্বারা।
১১. যে কোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : শূন্য (০)
১২. যে কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : সংখ্যাটি নিজেই
১৩. গুণফল এর সূত্র কী?
উত্তর : গুণফল = গুণ্য দ্ধ গুণক
১৪. গুণ্য এর সূত্র কী?
উত্তর : গুণ্য = গুণফল স্ট গুণক
১৫. গুণক এর সূত্র কী?
উত্তর : গুণক = গুণফল স্ট গুণ্য
১৬. গুণের বিপরীত রাশির নাম কী?
উত্তর : ভাগ
১৭. ১ রিমে কত তা?
উত্তর : ৫০০ তা।
১৮. ১ রিম সমান কত দিস্তা?
উত্তর : ২০ দিস্তা
১৯. ২২২২ কে ১১১ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ২৪৬৬৪২
২০. গুণক বা গুণ্য যে কোনো একটি শূন্য হলে গুণফল কত হবে?
উত্তর : শূন্য হবে
২১. ৩৫২ দ্ধ ০ = কত?
উত্তর : ০
২২. গুণফল ৩৩, গুণক ১, গুণ্য কত?
উত্তর : ৩৩
২৩. গুণক এক হলে গুণফল কীসের সমান?
উত্তর : গুণ্যের সমান।
২৪. ২০ দিস্তায় ১ রিম এবং ১ রিমে ৫০০ তা হলে, ২ দিস্তার কত তা কাগজ?
উত্তর : ৫০টা।
২৫. একটি বইয়ে ১২৬টি পৃষ্ঠা আছে। এরূপ ১০টি বইয়ের পৃষ্ঠা কত?
উত্তর : ১২৬০টি।
২৬. একটি খাতায় ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি খাতায় পৃষ্ঠার সংখ্যা কত?
উত্তর : ৩৬০০
২৭. রহিমের মাসিক সঞ্চয় ৫০০০ টাকা হলে, তা ১ বছরে কত হবে?
উত্তর : ৬০০০০
২৮. গুণক ২০ এবং গুণফল ৬০ হলে, গুণ্য কত?
উত্তর : ৩
২৯. ১টি টেবিলের দাম ৫০০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?
উত্তর : ২৫০০০০০ টাকা।
৩০. ১১১২ কে ৯৮ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০৮৯৭৬