নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে গত শনিবার রাতে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উগলা গ্রামে গতকাল বিকেলে পুকুরে ডুবে মারা গেছে মারুফ (৫) নামের এক শিশু। তার বাবার নাম সাইকুল ইসলাম।
লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের ইছা আহম্মেদ সবুজ জানান, তারিক মোল্যার স্ত্রী মুন্নী বেগম শনিবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তার চার বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিমকে খুঁজে পাননি। রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।