দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৮ (চতুর্থ বিষয় বাদে)। তবে পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৩.৫ থাকতে হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে। আবেদনের তারিখসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় দৈনিক ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে দেওয়া হবে।