সিদ্ধিরগঞ্জে ১৫ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে প্রায় ১৫টি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার ডেমরা সড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, মালিক পক্ষের দাবি অগ্নিকাণ্ডে তাদের ১০-১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আমরা সঠিক কারণটা বলতে পারব।

 তিনি জানান, এখানে ফার্নিচার, পুরোনো জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের ভাঙারি, ঝুট, কার্টুন ও কাগজের গোডাউন।