রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সভাপতি ফারুক, বাবুল সম্পাদক

রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। রামগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হক মিলন সোমবার বিকালে এ কমিটির অনুমোদন দেন। 

শহরের একটি রেস্তোরায় সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রামগঞ্জ প্রেস ক্লাবের এ কমিটি গঠন করা হয়। 

সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের লক্ষ্মীপুর প্রতিনিধি মো. ফারুক হোসেন ও দৈনিক নবচেতনা রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মনির হোসেন বাবুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে হুমায়ুন কবীর পাটোয়ারী দৈনিক লাখো কণ্ঠ, সহ-সভাপতি দৈনিক বাংলার মুকুল সম্পাদক একে এম আর মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক ৭১ বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, সহ-সম্পাদক দৈনিক ভোরের কাগজ রামগঞ্জ উপজেলা প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, অর্থ সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক মুক্ত খবর প্রতিনিধি শহিদ উল্যাহ ভূইয়া, দৈনিক লাখো কণ্ঠ সম্পাদক ফরিদ আহম্মদ বাঙ্গালী, মুক্ত বিকাশ সম্পাদক আমির হোসেন আমু এবং উপকূল সংবাদ সম্পাদক ও ইনকিলাব সংবাদদাতা এস এম বাবুলকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।