বিডি ফাইন্যান্সের ইজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির (বিডি ফাইন্যান্স) নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ইকবাল ইউ আহমেদ, পরিচালক মো. আসাদুজ্জামান খান, গোলাম হাফিজ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শাহানাজ রশীদ, ইউসুফ আমান, মো. ইমতিয়াজ ইউসুফ, ইহতিয়াজ ইউসুফ, রুকুনুজ্জামান খান, কোম্পানি সেক্রেটারি মুন্সী আবু নাঈম প্রমুখ। বিজ্ঞপ্তি