অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী অভিনেতা এ টি এম শামসুজ্জামান। বর্তমানে তিনি রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান গণমাধ্যমকে জানান, এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছিলো। আজকে সকাল থেকে তার অবস্থা খারাপ হওয়ায় বিকেল চারটায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এই অবস্থা। অক্সিজেন লেভেল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এর আগে ২০১৯ সালের এপ্রিলে অসুস্থ হয়ে পড়লে পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে বড় একটি অপারেশনও হয় তার। প্রায় চারমাস হাসপাতালে থাকতে হয়েছিলো তাকে।