শাদে পশুপালক কৃষক সংঘর্ষে নিহত ৩৫

মধ্য আফ্রিকার দেশ শাদে সম্প্রতি পশুপালক সম্প্রদায় ও কৃষকদের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে এএফপি। গতকাল বুধবার দেশটির প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হতাহতের এ সংখ্যা প্রকাশ করেন।

দেশটির সালামত প্রদেশের মুখ্য সচিব মারা মাদ জানান, স্থানীয় কৃষকরা গত সোমবার অবৈধভাবে একটি রাস্তা বন্ধ করে দিলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এক কৃষক নিহত ও দুজন আহত হন। কৃষকদের দাবি, তাদের ওপর স্থানীয় পশুপালক সম্প্রদায়ের অস্ত্রধারীরা হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সহিংসতায় ওই ৩৫ জন নিহত হন, এদের মধ্যে একজন সেনাসদস্যও রয়েছেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাদেশিক কর্র্তৃপক্ষ সেনাবাহিনী মোতায়েন করেছে।