দক্ষিণ আফ্রিকার জনগোষ্ঠীর অর্ধেকই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সাউথ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এএফপি। কভিড-১৯-এ আক্রান্ত হয়ে দেশটিতে ৫০ হাজারেরও বেশি ইতিমধ্যেই মারা গেছে। যদিও এই হিসাবটি দক্ষিণ আফ্রিকার সরকারি হিসাবের চেয়ে বেশি।
২০২০ সালের মে থেকে দক্ষিণ আফ্রিকার স্বাভাবিক মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪০ হাজার। দেশটির সরকার বলছে, দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ। কিন্তু সাউথ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের গবেষণা বলছে, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। গত সপ্তাহেই এ-সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়।