বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’। মুম্বাইয়ে চলছে শ্যুটিং। এবার জানা গেল ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে তাজউদ্দীন আহমদ চরিত্রে অফিশিয়ালি নির্বাচন করা হয়েছিল চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। কিন্তু ‘কিছু টেকনিক্যাল’ কারণে শেষ পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য এই সিনেমায় থাকছেন না তিনি। তার পরিবর্তে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে তাজউদ্দীন আহমদ চরিত্রটি করছেন চিত্রনায়ক রিয়াজ। ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী জানান, কিছু টেকনিক্যাল কারণে তাজউদ্দীন আহমদের চরিত্রটি করতে পারছেন না চিত্রনায়ক ফেরদৌস। সে চরিত্রটি রিয়াজ করছেন। এরই মধ্যে মুম্বাই গিয়ে একটি লটের কাজ শেষ করে এসেছেন রিয়াজ। বাকি অংশ পরে বাংলাদেশে শ্যুটিং হবে।