উপকরণ
মসুর ডাল বাটা ১ কাপ, সরিষা ফুল আধা কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি সিকি চা চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, টালা জিরার গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ো সিকি চা চামচ, লাল মরিচের গুঁড়ো সিকি চা চামচ, পুদিনা পাতা কুচি ১ চা চামচ, লবণ আধা চা চামচ, সরিষার তেল ভাজার জন্য ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. সরিষার তেল বাদে সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন।
২. এবার ফ্রাইপ্যানে তেল গরম হলে মাখিয়ে রাখা মিশ্রণ থেকে পাকোড়ার মতো করে ডুবো তেলে ভেজে গরম-গরম পরিবেশন করুন সরিষা ফুলের পাকোড়া।