মুজাক্কির হত্যার বিচারের দাবিতে ছাত্র অধিকার পরিষদের সমাবেশ

নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিকেলে বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখা। তারা মুজাক্কির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এ সময় জেলায় কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা সমাবেশে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুজ জাহের, জেলা যুগ্ম আহ্বায়ক আবু হোসেন ফরহাদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলা সমন্বয়ক মো. রুবেল হোসেন প্রমুখ।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি আবু নাছের মঞ্জু, মাই টিভি প্রতিনিধি আবুল হাসনাত বাবুল, কলকাতা টিভির প্রতিনিধি শরীফ খান।