হিন্দি গান বাজিয়ে জরিমানা গুনলেন বাসচালক

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিকের বাসে হিন্দি গান বাজানোয় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা এ জরিমানা করেন।

রোববার ট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

শাহিনা সুলতানা বলেন, শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় পিকনিকের বাসটিতে হিন্দি গান বাজছে দেখে তা বন্ধ করার জন্য ইশারা করি। বিষয়টি আমলে না নিলে গাড়িটিকে থামার সংকেত দিই। এ সময় দ্রুতবেগে গাড়িটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর গাড়িটি আটকে চালকের সঙ্গে কথা বলি।

তিনি বলেন, মহান একুশের দিনে উচ্চস্বরে হিন্দি গান বাজানোর কারণ জানতে চাইলে চালক কোনো জবাব দেননি। এরপর গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখি ঠিক নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করি।