করোনা মহামারীর কারণে যুক্তরাজ্যে বেকারত্বের সংখ্যা বেড়েছে। গত বছরের শেষ তিন মাসে দেশটিতে বেকারত্বের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী গত পাঁচ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। লকডাউনের কারণে দেশটির অর্থনীতিতে ধস নেমে এসেছে।
শুধু যুক্তরাজ্যই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই করোনা মহামারীর কারণে অর্থনীতির গতি কমে গেছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। ছোট-মাঝারি বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে এসব প্রতিষ্ঠানে কাজ করা মানুষ অসহায় হয়ে পড়েছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস মঙ্গলবার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দেশটিতে গত অক্টোবরের শুরু থেকে ডিসেম্বরের শেষ নাগাদ দেশটিতে চাকরি হারানোর সংখ্যা ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।