কক্সবাজারে ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’তে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ওয়ালটনের ব্যবসায়িক সম্মেলন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম আশরাফুল আলম, এস এস মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ সম্মেলন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নিশাত তাসনিম শুচি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও লিয়াকত আলী, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, তানভীর রহমান, মোহাম্মদ রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, মফিজুর রহমান, আল ইমরান প্রমুখ। ‘মিট দ্য পার্টনারস’ শীর্ষক সম্মেলন সঞ্চালনায় ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান।
এস এম আশরাফুল আলম বলেন, করোনার কারণে বিশ্বজুড়ে ব্যবসায় ধ্বস নেমে এসেছে। অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রতিকুল পরিস্থিতির মধ্যেও ওয়ালটনের অগ্রগতি অব্যাহত আছে। করোনার সময়ে আমরা ব্যবসাকে প্রাধান্য না দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। ভেন্টিলেটর, ফেস শিল্ড, সেফটি গগলস, মেডিকার্ট রোবট ইত্যাদি তৈরি করেছি। বিজ্ঞপ্তি