স্কুলশিক্ষককে হত্যার অভিযোগ

বরগুনায় ৯ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

হত্যার ৯ মাস পর আদালতের নির্দেশে স্কুলশিক্ষক নাসির হাওলাদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বরইতলা এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি তার মরদেহ উত্তোলন করা হয়।

হত্যার ৯ মাস পর মোবাইল ফোনের কল রেকর্ডের সূত্র ধরে নাসির হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ। নিহত নাসির গোলবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পুলিশ জানায়, মামলার তদন্তের স্বার্থে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাসিরের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। বুধবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। মরদেহের অবশিষ্ট অংশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মহাখালীর ল্যাবে পাঠানো হবে।