সিলেটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) এ বি এম আশরাফ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লন্ডন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।