স্বাদের স্যান্ডউইচ

সকাল কিংবা বিকেলের নাশতায় স্যান্ডউইচ খেতে পারেন। কয়েক ধরনের স্যান্ডউইচের রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

বারবিকিউ স্যান্ডউইচ

উপকরণ

হাড় ছাড়া গরুর মাংস ২৫০ গ্রাম, চিলি সস ১ কাপ, বারবিকিউ সস আধা কাপ, কালো গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, মরিচের গুঁড়ো

১ চা চামচ, মাখন ১ চা চামচ, ব্রেড ৫টি।

যেভাবে তৈরি করবেন

১. মাংস লবণ, আদা ও রসুন দিয়ে সেদ্ধ করে নিন।

২. সেদ্ধ মাংসের সঙ্গে সব সস আর বাকি উপাদান মিশিয়ে রাখুন।

৩. এবার মেশানো মিশ্রণে মাখন দিয়ে ভাজুন।

৪. ভাজা শেষে মাংসগুলো ছাড়িয়ে নিন।

৫. এরপর দুই ব্রেডের মাঝখান দিয়ে কেটে ভাজা মাংস, সস ও মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন।

পার্টি স্যান্ডউইচ

উপকরণ

পাউরুটি ৬ পিস, ডিম সেদ্ধ ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, ক্যাপসিকাম কুচি ১ চা চামচ, লেটুসপাতা সাজানোর জন্য ২টি, লবণ সিকি চা চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, মাখন ২ চা চামচ, মেয়োনিজ আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. পাউরুটির স্লাইসের চার পাশে ভালো করে কেটে নিন।

২. রুটি ছাড়া বাকি উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখুন।

৩. তিনকোনা করে পাউরুটি পানের মতো পেঁচিয়ে এর মধ্যে মাখানো মিশ্রণের ফিলার দিয়ে টুথপিকে আটকে পরিবেশন করুন।

ফ্রেঞ্চ সাবওয়ে

উপকরণ

ফ্রেঞ্চ ব্রেড ১টি, সালারি পাতা ৮টি, সøাইস চিজ ৩টি, লেটুসপাতা ২টি, শসা স্লাইস ৮ টুকরো, টমেটো টুকরো ২টি, আভোকাডো ১টি, অরিগানো আধা চা চামচ, লবণ আধা চা চামচ, মাখন ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ফ্রেঞ্চ সাবওয়ে ব্রেড ভালো করে মাঝ বরাবর কেটে নিন।

২. এবার এর মধ্যে লেটুসপাতা বিছিয়ে দিন। সালারি অল্প তেলে

ভেজে রাখুন।

৩. এখন সাবওয়ে বাকি সব উপাদান ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

টার্কিশ স্যান্ডউইচ

উপকরণ

সাবওয়ে ব্রেড ১টি, সেদ্ধ চিকেন স্লাইস ২ টেবিল চামচ, চিজ স্লাইস ৬ পিস, লেটুসপাতা ৩টি, শসা স্লাইস ৮ টুকরো, টমেটো স্লাইস ২টি, লবণ সিকি চা চামচ, মাখন ৩ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ফেঞ্চ সাবওয়ে ব্রেড ভালো করে মাঝ বরাবর কেটে নিন।

২. এবার কেটে রাখা ব্রেডের মধ্যে লেটুসপাতা দিয়ে দিন।

৩. লেটুসপাতার ওপর চিজ দিয়ে বাকি সব উপাদান একসঙ্গে মিশিয়ে ফিলার হিসেবে ভরে সাজিয়ে পরিবেশন করুন।