আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমার গ্রামের মৃত আজিজের ছেলে মো. আব্দুস সবুর আলী (৪০) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার তোতাভূমি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩০)।

শনিবার সকালে র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহামুদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর স্কুলের সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহামুদ খান বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা বিভিন্ন এলাকা থেকে মাদক এনে আশুলিয়াসহ ঢাকার আশপাশে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।