বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নেত্রকোনার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিক নেত্রকোনা শিল্পনগরীতে স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনব্যাপী ‘বিসিক শিল্প পণ্য মেলা-২০২১’ শুরু হয়েছে।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি গত শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী ও শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাক আহমেদ।
সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনার বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আক্রাম হোসেন।
মেলাতে বিসিক নেত্রকোনা থেকে উপকারভোগী ও প্রশিক্ষণগ্রহণকারী উদ্যোক্তাগণই অংশগ্রহণ করছেন।
মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।