কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে (শ্যালো ইঞ্জিনচালিত) লাটা হাম্বা গাড়ি চালানো শিখতে গিয়ে জিলহাস হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে দিকে ওই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাস কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জিলহাস লাটা হাম্বা গাড়ি চালিয়ে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর তিনি মারা যান।