বিএইচবিএফসির নতুন এমডি আফজাল করিম

অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে মো. আফজাল করিম গত সোমবার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনে (বিএইচবিএফসি) যোগ দিয়েছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।  এ ছাড়া তিনি সেনা কল্যাণ সংস্থা, ডুয়েন্ডি টি কোম্পানি ও বাংলাদেশ চা বোর্ডে প্রায় ৮ বছর যথাক্রমে প্রজেক্ট ইনচার্জ, ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন-ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি