আইসিএমএবির নতুন প্রেসিডেন্ট

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ২০২১ সালের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কোহিনুর  কেমিক্যাল কোম্পানি (বিডি) ও রিদিশা গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও আবু বকর ছিদ্দিক এফসিএমএ।

গত সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং মো. মনিরুল ইসলাম এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট, কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন সচিব ও এ  কে এম কামরুজ্জামান এফসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

আবু বকর ছিদ্দিক এর আগে আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট ও আগের মেয়াদে কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।