জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক ড. অমিতাভ সরকার (৫৫৯২) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান পদে গতকাল যোগ দিয়েছেন। এর আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন।
ড. অমিতাভ সরকার ১০ম বিসিএস পরীক্ষায় বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি-এজি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি