প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংক চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টেকনোলজি ডেভেলপমেন্ট/আপগ্রেডেশন ফান্ডের আওতায় সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি হয়েছে।

এর আওতায় প্রিমিয়ার ব্যাংক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নয়ন সাধনকল্পে যন্ত্রাংশ ও প্রযুক্তি ক্রয়ে বাংলাদেশি টাকায় প্রদত্ত মেয়াদি ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম এফসিএমএ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আরএমজি এবং করপোরেট ডিভিশনের সিআরএম প্রধান আনিসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি