গত শুক্রবার কলকাতার বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। প্রত্যাশামতো বেশ কিছু টলিউড তারকা এবং খেলোয়াড়কে টিকিট দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন নির্মাতা রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, লাভলী মৈত্র প্রমুখ। এরই মধ্যে রাজ চক্রবর্তী লড়বেন ব্যারাকপুর থেকে, সায়নী আসানসোল দক্ষিণে, সায়ন্তিকা বাঁকুড়া থেকে, কৌশানি মুখোপাধ্যায় কৃষ্ণনগর উত্তর এবং সোহম চণ্ডীপুর থেকে।