ম্যাচের ৬৯ মিনিটে মান্নাফকে তুলে নিয়ে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক নামান কাউসার আলীকে। ৮ মিনিট পর তার বাড়ানো বলেই গোল করেন নিক্সন গিয়াহামে। আর ওই এক গোলেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে বিপিএলের প্রথম পর্ব শেষ করল চট্টগ্রাম আবাহনী। ১২ ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ৩ হারে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতেই রইল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ২ জয়, ৩ ড্র ও ৭ হারে ৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে মুক্তিযোদ্ধা। আজ শেখ জামালের সঙ্গে মোহামেডানের ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিপিএলের প্রথম পর্ব।