সিএমপিতে ৭ মার্চ পালন

৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ৫০ বছর পূর্তি ও ইউনেসকোর মেমোরি অফ দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্তিকরণ এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের মহাসচিব এর চূড়ান্ত সুপারিশ উপলক্ষে ‘আনন্দ আয়োজন’ করে সিএমপি। গতকাল রবিবার  চট্টগ্রামের বন্দরের আনন্দ বাজার নুর মহল কনভেনশন সিটিতে এই আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন সিএমপির বন্দর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আ.ন.ম সরোয়ার আলম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এ কে এম আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৭শ লোক অংশ নেন।