শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই গ্রামের রবিজল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ির আঙ্গিনায় আব্দুর রহমান খেলা করছিল। এ সময় বাড়ির লোকজনের অগোচরে শিশুটি পাশেই ডুবার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন আব্দুর রহমানকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করতে থাকে।
একপর্যায়ে শিশুটিকে ডুবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে আব্দুর রহমানকে পানি থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।