জনপ্রিয় স্মার্টফোন শাওমি। সাধ্যের মধ্যে ভালো স্মার্টফোন গ্রাহকের হাতে তুলে দেওয়াই তাদের লক্ষ্য। অ্যান্ড্রয়েড-১১-এর ওপর ভিত্তি করে খানিক পরিবর্তিত ভার্সন ও দারুণ কিছু ফিচার নিয়ে এসেছে শাওমির মিইউআই ১২। কিন্তু এই নতুন ভার্সনের সমস্যা হলো বিজ্ঞাপন। ইন্টারনেট সংযুক্ত থাকলে ফোনস্ক্রিনে একের পর এক বিজ্ঞাপন আসতে থাকে। তাই গ্রাহকের সন্তুষ্টি ধরে রাখার জন্য নতুন এই ভার্সন বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন বন্ধ করার স্থায়ী পদ্ধতিও বলে দিয়েছে শাওমি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এ পদ্ধতি পুরনো কোনো ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
যা যা করবেন
প্রথমে ফোনের ‘সেটিংস’ অপশনে যান।
সেখান থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’> ‘অথোরাইজেশন অ্যান্ড রিভোকেশন’ যান।
সেখানে গেলে ‘ডিসেবল এমএসএ’ নামক একটি অপশন পাবেন।
স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর ‘ডিসেবল গেটএপস’ চাপুন।
এরপর গ্রাহকের কাছে ১০ সেকেন্ডের একটি ওয়ার্নিং মেসেজ আসবে। সেখানে গ্রাহকের আসলেই কাজটি করতে চান কি না তা জানতে চাওয়া হবে।
১০ সেকেন্ড শেষে ‘রিভোক’ অপশন চাপুন। যদি তাতে কাজ না হয় তাহলে আবার প্রথম থেকে শুরু করুন।
ফোনে একবার স্থায়ীভাবে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পর ফোন রিবুট করা হলেও বিজ্ঞাপন চালু হবে না।