পঞ্চগড় জেলা সদরের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি যাওয়া ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথপাড়া গ্রামের সড়কের পাশের বাঁশঝাড় থেকে বস্তাভর্তি অবস্থায় ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় এক ব্যক্তি রাস্তার ধারে বাঁশঝাড়ে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তা খুলে ১০টি ল্যাপটপ উদ্ধার করে।