দুমকিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার আসামি ওই গ্রামের নিখিল চন্দ্র ঘোষালের ছেলে সুদীপ ঘোষাল (২৮)।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা-পুলিশ সাজাপ্রাপ্ত আসামি সুদীপ ঘোষালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে কোর্টে চালান দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৩৭/১৬ মামলায় দণ্ডপ্রাপ্তির পর থেকে তিনি পলাতক ছিলেন।