ফেনীতে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

ফেনী জেলা আইনজীবী সমিতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ ও নারী শিশু আদালতে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফেনীর আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পিপি হাফেজ আহাম্মদ, ফেনী ল’ কলেজের অধ্যক্ষ রাশেদ মাযহার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো. ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ আলমগীর প্রমুখ।