রাতে হঠাৎ ঘুম ভেঙে টের পেলেন আপনার গলা শুকিয়ে গিয়েছে। পানি খেয়ে ঘুমিয়ে পড়লেন কিন্তু আবার একই সমস্যা। জেরোস্টোমিয়া নামক রোগের কারণে মুখে লালা কমে যায়। এ কারণে এ সমস্যা হয়। ঘন ঘন এমন সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। জেনে নিন কোন কোন কারণে এমন সমস্যা দেখা দেয়
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
এ সমস্যা হতে পারে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হতাশা, ব্যথা ও পেশি শিথিলতার জন্য যে যে ওষুধ খেতে হয়, তার ফলে মুখ শুষ্ক হয়ে আসতে পারে।
মুখ দিয়ে শ্বাস
অনেকে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নেন। মূলত হাইপোসালিভেশনের কারণে এমনটা হয়। সে সময়ে মুখ শুকিয়ে যায়। নাক দিয়ে না শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস নেওয়া এক ধরনের অভ্যাস বলে মনে করেন অনেকে। তাই এ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
ধূমপান ও অ্যালকোহল
যারা ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদেরও এ সমস্যা হতে পারে। জার্নাল অব ডেন্টাল রিসার্চে জানা গেছে, যারা প্রতিদিন ধূমপান ও অ্যালকোহল পান করেন এমন ৩৯ শতাংশ মানুষের মুখের লালা উৎপাদন কমে যায়।
ডায়াবেটিস
ডায়াবেটিস হলে মুখ শুকিয়ে যেতে পারে। তাই ঘুমিয়ে থাকা অবস্থায় মুখ শুকালে ডাক্তারের পরামর্শ নিন এবং ডায়াবেটিস পরীক্ষা করুন।