ঝিনাইদহে সাড়ে ১৪ কেজি রুপাসহ আটক ১

ঝিনাইদহে সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে পাচারের সময় ১৪ কেজি ৫০০ গ্রাম রুপাসহ আব্দুর রশিদ (২৮) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাকের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ফুলবাড়ী মালিথাপাড়ায়।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি দল। সন্দেহ হলে মোটরসাইকেল আরোহী আব্দুর রশিদের গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি ৫০০ গ্রাম রুপা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।