নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।
রবিবার সকাল ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়াও কবির বাড়ির আঙিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, দীপক কুমার রায়, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।
বক্তারা বলেন, জসীম উদ্দীন ছিলেন গ্রাম বাংলার কবি, তার লেখনী গ্রামের রূপকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।
তারা বলেন, আমাদের শিশু-কিশোরদের পল্লীকবির জীবন ও কর্ম সম্পর্কে বেশি করে জানাতে হবে।