জাবিসাস সভাপতি মাহবুব, সম্পাদক আবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২১ সেশনের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের আবির আবদুল্লাহ।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মো. মোতাহার হোসেন ফল ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন তারেক আজিজ, বেলাল হোসেন, রুদ্র আজাদ, ওসমান গণি রাসেল, মাহবুবা আকবর, শাহাদাত সুমন এবং আরিফুজ্জামান উজ্জ্বল।