ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টায় সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পল্লীকবির কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়াও কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা প্রমুখ।