লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে মারা গেছেন মায়া বেগম (৫৫) নামে এক নারী। গত শনিবার গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামের কুতুবুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে একই বাড়ির কামাল হোসেন ও মুকসুদা বেগমের বসতঘরসহ দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা মানসিক প্রতিবন্ধী মায়া বেগম ঘর থেকে বের হতে না পারায় ঘরের ভেতরেই পুড়ে মারা যান।